মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি) কর্তৃক আযয়োজিত বেনাপোল — প্রেট্টোপোল নো—ম্যান্স ল্যান্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জমকালো রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ২৬ মার্চ বিকাল ৫টার সময় বেনাপোল—পেট্রাপোল সীমান্তে নোম্যান্সল্যান্ডে শুন্য রেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি—বিএসএফ কর্তৃক এই জমকালো যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়।
রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠনে উপস্থিত ছিলেন, যশোর—১, শার্শা আসনের এমপি শেখ আফিলউদ্দিন, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান, ৪৯, ব্যাটালিয়ন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঞা, (পিবিজিএম,এনডিসি,পিএসসিজি) সেক্টর কমান্ডার খুলনা কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার (পিবিজিএম, এনডিসি,
পিএসসিজি) বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন , ৪৯ বিজিবি যশোর অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা(বিজিএম,পিএসসি)
খুলনা র্যাব—৬,অধিনায়ক রওশনুল ফিরোজ,
ভারতী বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট ১৫৮ বিএসএফ শ্রী অরুন কুমার ও
কমান্ড্যান্ট ১৭৯ বিএসএফ সুনীল কুমার ৷
কোভিড ১৯ এর স্বাস্থ্যবিধি মেনে বিজিবি—বিএসএফের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ দর্শনার্থী হিসেবে উপস্থিত হয়ে মনোজ্ঞ জমকালো যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড উপভোগ করেন৷
১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ—ভারতের জনগণের মধ্যে বন্ধুপ্রতিম ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল। সেই ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ বৃদ্ধির লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ—ভারত সীমান্তে এ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।